বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

যে কারণে টিভি পর্দায় ক্ষমা চাইলেন ইরানের তরুণী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত জুলাইয়ে ইরানে সেপিদে রাশনো নামে ২৮ বছর বয়সী এক তরুণীকে বাসের ভেতর মারধর করা হয়। তাকে মারধর করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মারধরের শিকার হলেও তাকেই গ্রেফতার করে ইরানের পুলিশ। প্রাথমিক চিকিৎসা দিয়ে নেওয়া হয় জেলে।সেপিদে রাশনোর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ‘অশোভন’ পোশাক পরে রাস্তায় বের হয়েছেন।৩০ জুলাই সেই সেপিদে রাশনোকে উপস্থিত করা হয় টিভির পর্দায়। সেখানে দেখা যায় হিজাব পরে প্রকাশ্যে নিজের ‘কৃতকর্মের’ জন্য ক্ষমা চাইছেন রাশনো। তবে তখন তাকে বেশ মনমরা দেখা যায়। গত ১২ জুলাই ইরানে জাতীয় হিজাব দিবস ঘোষণা করা হয়। এরপর রাশনোসহ বেশ কয়েকজনকে অশালীন কাপড় পরার অভিযোগে গ্রেফতার করা হয়।

নারী অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হার্না জানিয়েছে, রাশনোকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, টিভির সামনে সে উপস্থিত হওয়ার পর যা স্পষ্ট হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর রাস্তায় নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। বিশেষ করে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার পর তা আরও বৃদ্ধি পেয়েছে।সেপিদে রাশনোর টিভিতে ক্ষমা চাওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন ইরানের অনেক নারী। তারা বিষয়টি নিয়ে অনলাইনে আন্দোলন করছেন। তাছাড়া বর্তমানে রাশনোর অবস্থান কোথায় সেটিও জানতে চাচ্ছেন তারা। 

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/দুপুর ২.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit