বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পার্টিতে করা নাচের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন ফিনল্যান্ড ও বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী সানা মারিন। এরপর আবার নিজ বাসভবনের কিছু বিতর্কিত ছবি ছড়িয়ে পড়ে। এই ছবির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন সানা মারিন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরে ফিনিশ গণমাধ্যমে প্রকাশিত ওই ছবিতে দুই নারীকে কিস করতে দেখা গেছে। এছাড়া ছবিতে টপস উত্তোলন করে খালি শরীর দেখানো এবং তাদের স্তনে ফিনল্যান্ড সদৃশ প্রতীক ( চিহ্ন) দেখা যায়।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মঙ্গলবার নিশ্চিত করেন যে, ছবিগুলো তার সরকারি বাসভবনে তোলা। ওই সময় (৮ থেকে ১০ জুলাই) তিনি একটি সংগীত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

সানা মরিন বলেন, ছবিগুলো উপযুক্ত নয় এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। হেলসিংকিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মারিন বলেন, এমন ছবি তোলা ঠিক হয়নি। বাসায় ওই সময় বন্ধুদের সঙ্গে তিনি সন্ধ্যা উপভোগ করছিলেন বলেও মন্তব্য করেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ছবিগুলো প্রথম সাবেক মিস ফিনল্যান্ড প্রতিযোগীর টিকটক অ্যাকাউন্ট এবং পরে দেশের প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়।

দেশের সবচেয়ে বড় পত্রিকা হেলসিংকি সানোমাটে এক নিবন্ধে মঙ্গলবার বলা হয়, ছবিগুলো দেখে মনে হয়, প্রধানমন্ত্রীর নিজের ওপর ‘নিয়ন্ত্রণ’ ছিল না।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ১১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit