বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

ইউক্রেন সংঘাতের অবসান চান না পশ্চিমারা: তুরস্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংঘাতের অবসান চায় না পশ্চিমাবিশ্ব। তারা এই সংঘাত প্রলম্বিত করতে চায়। খাদ্যশস্য রপ্তানি চুক্তিও ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তারা। 

মঙ্গলবার পশ্চিমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছে তুরস্ক। খরব আরটির

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এর পর প্রায় ছয় মাস ধরে অভিযান অব্যাহত রয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে সংঘাত দীর্ঘতর হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমাদের প্রত্যক্ষ সামরিক সহযোগিতাকে দায়ী করছেন বিশ্লেষকদের অনেকেই।

চলমান সংঘাত নিরসনে শুরু থেকেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে তুরস্ক। দেশটির নেতাদের প্রচেষ্টায় ইতোমধ্যে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংঘাতের অবসান না হলেও জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানি বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি গুরুত্বপূর্ণ একটি চুক্তি হয়েছে।

এখন ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আঙ্কারা। সেই লক্ষ্যেই দিন-রাত দৌড়াচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও তার কর্মকর্তারা। 

রাশিয়া ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেন অভিযানে ইতি টানার সম্ভাব্যতা যাচাই শুরু করেছে।

তবে পশ্চিমারা এ সংঘাতের অবসান দেখতে চান না বলে অভিযোগ করেছে আঙ্কারা। ইউক্রেন সংঘাত নিয়ে মঙ্গলবার রাজধানী আঙ্কারায় স্থানীয় গণমাধ্যমকে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বলেন, ‘ইউক্রেন সংঘাত অবসানের কোনো আগ্রহই নেই বেশ কিছু পশ্চিমা দেশের।’

হেবার গ্লোবালকে দেওয়া ওই সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কয়েকটি পশ্চিমা দেশ যুদ্ধ প্রলম্বিত করতে চাইছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এর মধ্যে ন্যাটোর কয়েকটি সদস্য দেশও রয়েছে।’ সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেন-রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি চুক্তি ভেস্তে দেওয়ার অভিযোগ করেছেন কাভুসোগলু। বলেন, ‘এমন দেশও রয়েছে, যারা খাদ্যশস্য চুক্তি ভেস্তে দিতে চাইছে।’

যুদ্ধের কারণে আটকে থাকা ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানির জন্য তিনটি ইউক্রেনীয় বন্দর পুনরায় চালু করতে  তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই একটি চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ১০.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit