বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

শ্রীলংকার বন্দর ছেড়ে গেছে চীনের সেই জাহাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকার বন্দর ছেড়ে গেছে চীনের সামরিক নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং-৫। এক সপ্তাহ ধরে ওই বন্দরে অবস্থানের পর সোমবার জাহাজটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছে হাম্বানটোটা বন্দর কর্তৃপক্ষ।

সম্প্রতি ভারতের আপত্তি সত্ত্বেও হাম্বানটোটা বন্দরে নোঙর করে চীনের সামরিক নজরদারি জাহাজটি।

শ্রীলংকার সরকার এবং চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হাম্বানটোটা ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ জানিয়েছে, ইতোমধ্যে শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় বন্দর ছেড়ে গেছে জাহাজটি। তবে জাহাজটির পরবর্তী গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিভিন্ন সূত্রের দাবি, চীনের যে জাহাজগুলোর স্যাটেলাইট, রকেট ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা আছে, তারই একটি ইউয়ান ওয়াং-৫। ভারত আশঙ্কা করছিল, চীন ওই বন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলংকার সরকার চীন ও ভারত-দুই দেশ থেকেই অর্থনৈতিক সহযোগিতা চায়। ভারতের আপত্তির কারণে চীনের জাহাজটিকে হাম্বানটোটা বন্দরে নোঙর করার অনুমতি দিতে দেরি করেছিল তারা। তবে পরবর্তী সময়ে তারা চীনের দাবির পক্ষেই সায় দিয়েছিল।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ৯.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit