শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

রাজউকের নতুন ড্যাপের গেজেট প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫০০ Time View

ডেসক্ নিউজ : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশোধিত মাস্টারপ্ল্যান ড্যাপের গেজেট প্রকাশ করেছে সরকার। ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য প্রণীত মাস্টারপ্ল্যান ২০৩৫ সাল পর্যন্ত মেয়াদ থাকবে। মঙ্গলবার এই গেজেট প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে ২০১০ সালে পাশ হওয়া ড্যাপ কার্যকারিতা হারাল।

টাউন ইমেভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর ধারা ৭৪ এর উপধারা-১ এর বিধান অনুযায়ী সরকার এই মাস্টারপ্ল্যানের গেজেট প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালে সংশোধিত ড্যাপ প্রণয়ন কাজ শুরু করে রাজউক। জানা গেছে, এর আগে একই আইনের ৭৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২০২০ সালের ২ সেপ্টেম্বর ড্যাপের আপত্তি বা সুপারিশ দিতে সর্বসাধারণের কাছে আহ্বান জানানো হয়। সেসব মতামত ও সুপারিশ আমলে নিয়ে ড্যাপ গেজেটভুক্ত করা হয়েছে। রাজউকের এই মাস্টারপ্ল্যান প্রথম ও দ্বিতীয় খণ্ড পৃথকভাবে প্রকাশিত হয়েছে। 

প্রসঙ্গত, সংশোধিত ড্যাপ গেজেটভুক্ত হওয়ায় ২০১০ সালের ২২ জুন জারিকৃত রাজউকের মাস্টারপ্ল্যানের প্রজ্ঞাপন রহিত করা হয়েছে। তবে ওই মাস্টারপ্ল্যানের অধীনে বাস্তবায়িত কাজ বা গৃহীত সিদ্ধান্ত বৈধ বলে বিবেচিত হবে। রাজউকের তত্ত্বাবধানে বাস্তবায়িত ওই মাস্টারপ্ল্যানের এখতিয়ারাধীন এলাকাও ছিল ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit