বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

কুড়িগ্রামে পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন পরিবহনকে জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালতে বিভিন্ন পরিবহনকে জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের  উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম  মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ)  বিধিমালা, ২০০৬ অনুযায়ী ০৩ (তিন) টি বাস ও ০৬( ছয়) টি ট্রাকের  ড্রাইভারকে পৃথকভাবে মোট ১,৮০০/-( এক হাজার আট শত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৭(সতেরো) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। 

এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের  একদল সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও  জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit