বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শরীয়তপুরে হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৯৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক সামাদ মাদবর হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক শেখ মফিজুর রহমান আসামীদের উপস্থিতিতে এই আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থ দন্ডও দিয়েছেন। হত্যা কান্ডের সাত বছর পর এই রায় পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন বাদী ও রাষ্ট্র পক্ষ। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়েছে আসামী পক্ষ।

দ-প্রাপ্ত আসামিরা হলেন, আজিজুল মাদবর, রফিকুল মৃধা, লিটন মাদবর, মান্নান মৃধা, আ. আলিম মাদবর, মফিজ মৃধা, তারন ফরাজী, নুরুল হক মাদবর, জুলহাস মাদবর, আলাউদ্দিন ফকির, বারেক মাদবর ও মনির মাদবর। তাদের সকলের বাড়ি জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের চরখোরাতলা গ্রামে। ২০১৫ সালের ১ অক্টোবর উপজেলার চর খোরাতলা গ্রামের সামাদ মাদবরকে কে বা কারা হত্যা করে ওই এলাকার ফসলি জমিতে ফেলে রেখে যায়। এঘটনায় জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সিআইডির তদন্তে উদঘাটিত হয়। বেরিয়ে আসে আসামী আজিজুল মাদবরসহ ১২ জন মিলে পূর্বের অন্য একটি হত্যা মামলার বাদী ও সাক্ষিদের ফাসাতে নিজ দলের সমর্থক সামাদ মাদবরকে কুপিয়ে হত্যা করেন। বাদীসহ পুলিশ ও ডাক্তারের সাক্ষি হয়।

এ ঘটনায় নিহতের ছেলে শাহজালাল মাদবর বাদী হয়ে ১২ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা করেন। সাত বছর পরে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে জেলা ও দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন। বিচারকের রায় তারা মেনে নিয়েছেন। তবে কয়েকজনের মৃত্যুদন্ড হওয়া উচিত ছিল বলে তিনি দাবী করেন। রাষ্ট্রপক্ষের পিপি মির্জা হজরত আলী বলেন, এরকম দৃষ্টান্তমূলক সাজা হলে এই ধরনের বর্বোরচিত ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমরা রাষ্ট্র পক্ষ এই রায়ে সন্তুষ্ট। আসামী পক্ষের আইনজীবী মো: শাহ আলম বলেন, আমরা আসামী পক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ছি। আসামী পক্ষ মহামান্য হাইকোর্টে আপিল করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit