বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বিসিবির সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের অন্যতম সফল সংগঠক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

১৯৭০ সালের দিকে ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট সম্পাদক ও ম্যানেজার হিসেবে যাত্রা শুরু হয় মুন্নার। এরপর অল্প সময়ের মধ্যেই ঢাকাই ক্লাব ক্রিকেটের জনপ্রিয় সংগঠকের খেতাব লাভ করেন মুন্না।

১৯৯১ সালে প্রয়াত লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হওয়া বিসিবির নির্বাহী কমিটির অন্যতম শীর্ষ কর্তা হিসেবে নিযুক্ত হন শফিকুর রহমান মুন্না। এরপর ২০০১ থেকে ২০০৬ সালেও তিনি বিসিবির নির্বাহী কমিটির অন্যতম বড় সদস্য হিসেবে কাজ করেছেন মুন্না।

সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্নার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিদেহী আত্মার শান্তি কামনাসহ মরহুমের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে বিসিবি।

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/দুপুর ২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit