বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ইয়েমেনে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু, আহত ২৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে বজ্রপাতের কারণে দুই প্রদেশে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২১ আগস্ট) ইয়েমেনের হাজ্জাহ এবং আমরান প্রদেশে বজ্রপাতের ফলে এই দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, হাজ্জাহ প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ফলে সাতজন মারা গেছে এবং আটজন আহত হয়েছে। অন্যদিকে, আমরান প্রদেশে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বজ্রপাতে ছয় ইয়েমেনি মহিলা প্রাণ হারিয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন।

ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বন্যায় শিশুসহ ৭৭ জন নিহত হয়েছেন এবং এতে ২০০,০০০-এরও বেশি লোককে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রারম্ভিক প্রতিবেদনগুলো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় শনিবার পর্যন্ত অব্যাহত ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে। যার ফলে  ২০,০০০ জন লোক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ১০.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit