রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী

শিগগিরই ইউক্রেন সংঘাত বন্ধের লক্ষণ দেখছেন না রুশ কূটনীতিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলো রাশিয়ার আরও ক্ষতি দেখতে ইউক্রেন সংঘাতকে প্রলম্বিত করছে। কিন্তু লড়াই যত বেশি স্থায়ী হবে, শান্তিপূর্ণ উপায়ে সমাধান তত কঠিন হবে। রাশিয়ার একজন জ্যেষ্ঠ কূটনীতিককে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্রম আরটি এই খবর প্রকাশ করেছে।

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি জেনেডি গেটিলভ বলেন, ইউক্রেনের বর্তমান অবস্থানের কারণে রাশিয়ার সঙ্গে তাদের কূটনৈতিক যোগাযোগ সম্ভব হচ্ছে না। কিয়েভকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়া নিয়ে চাপ প্রয়োগ করছে দাবি করে রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, তারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চায়। আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান নষ্ট করতে চায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। এরপর মার্চে মস্কোর সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনা ছিন্ন করে কিয়েভ। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার পুতিনের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন। তবে শর্ত হিসেবে তিনি বলেন, রাশিয়ার সেনাদের ২০১৪ সালের আগের অবস্থানে ফিরে যেতে হবে। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল ক্রিমিয়া দখল করে।

গেটিলভ বলেন, ইউক্রেনের এমন অবস্থানের কারণে পুতিন-জেলেনস্কি বৈঠকের মতো ব্যবহারিক প্লাটফর্ম নেই। তার ভাষায়– এখন আমি কূটনৈতিক যোগাযোগের কোনো সম্ভাবনা দেখি না। সংঘাত যত গড়াবে কূটনৈতিক সমাধান পাওয়া তত কঠিন হবে। ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে কার্যত রাশিয়ার সম্পর্ক নেই।

তিনি যে প্রতিনিধিদল নেতৃত্ব দেন পশ্বিমা দেশগুলোর তার সম মর্যাদার প্রতিনিধিবর্গের সঙ্গেও আনুষ্ঠানিক কিংবা ব্যক্তিগত কোনো যোগাযোগ তার নেই। ইউক্রেনের স্বার্থকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় না মন্তব্য করে তিনি বলেন, ইউক্রেনের শেষ নাগরিক বেঁচে থাকা পর্যন্ত তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চায়। সূত্র: আরটি

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit