মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে : শাজাহান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন, তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাজাহান খান। তিনি বলেন, তার এমন বক্তব্যের দায়-দায়িত্ব সরকার কিংবা দল নেবে না। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে ‘পলাশী থেকে ধানমন্ডি’ কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, শেখ হাসিনা সরকার কোনো দেশের লেজুরবৃত্তি করে না। বাংলাদেশ স্বাধীন দেশ, এদেশের জনগণ-নাগরিক সবাই স্বাধীন। সুতরাং স্বাধীন দেশের জনগণের মতামতের মধ্যে দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়। এজন্য জনগণ ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন হলো একমাত্র সরকার পরিবর্তনের পন্থা। শেখ হাসিনা সরকার কারো দয়ায় ক্ষমতায় আসেনি, জনগণের ভোটে শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। আগামী নির্বাচনে জনগণ চাইলে আবারো শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি’র মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমসাদউজ্জামান মিমুন প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, সেটি করতে ভারতবর্ষ সরকারকে অনুরোধ করছি।’

উল্লেখ্য, এক কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর শহরের লেকেরপাড়ে নির্মাণ করা হচ্ছে যুদ্ধকালীন ঘটনা নিয়ে ঐতিহাসিক স্মৃতিসৌধ ‘ধানমন্ডি থেকে পলাশী’। এখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে ভাস্কর্যের মাধ্যমে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit