বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মুশফিকের কিপিং নিয়ে যা বললেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : ছুটি ও বিশ্রামের কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে অনিয়মিত হয়ে পড়েছেন মুশফিকুর রহিম। বিশ্বকাপের পর মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। মূলত, নুরুল হাসান সোহানের কাছে কিপিংয়ের গ্লাভস হারানোর পর থেকেই এমনটি হচ্ছে।  নানা বিতর্কের ভিড়ে গতবছর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে উইকেটকিপিং ছাড়ার ঘোষণা দেন মুশফিক। 

এরপর থেকে কুড়ি ওভারের ম্যাচে অনিয়মিত হয়ে পড়েন পঞ্চপাণ্ডবের অন্যতম তারকা। তবে, এবার এশিয়া কাপে মুশফিকের হাতেই থাকছে কিপিংয়ের দায়িত্ব। কারণ, দলে থাকলেও আঙুলে চোটে পড়ে আপাতত মাঠের বাইরে কিপার সোহান। এদিকে মুশফিকের হাতেই কিপিং গ্লাভস রাখতে চান অধিনায়ক সাকিব আল হাসান। এমন চাওয়ার পেছনে মুশফিকের অভিজ্ঞতাকেই কারণ দাঁড় করিয়েছেন সাকিব।

মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে মুখোমুখি সে কথাই জানালেন সাকিব। টি-টোয়েন্টি দলের অধিনায়ক বললেন, ‘মুশফিক ভাই উইকেটকিপিং করলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। টি-টোয়েন্টিতে সময় অনেক কম থাকে। ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো খুব সহজেই উনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়।’অধিনায়ককে একজন অভিজ্ঞ কিপারই সহায়তা করতে পারেন বলে মনে করেন সাকিব।

এ অলরাউন্ডার বলেন, ‘আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তা করতে পারবো। সারাক্ষণ ফিল্ডিংয়ের পজিশন নিয়ে চিন্তা করতে হবে না। মাঠের ১১টা খেলোয়াড়কে সবসময় আমার পক্ষে দেখা সম্ভব নয়। একমাত্র উইকেটরক্ষকই এটা ভালোভাবে দেখতে পারে। উনার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে স্বাভাবিকভাবেই আমার জন্য জিনিসগুলো সহজ হয়ে যায়।’

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit