বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

লালপুরে আওয়ামীলীগের প্রতিবাদসভা ও দোয়া মাহফিল 

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৬৯ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে প্রতিবাদসভা ও দোয়া মাহফিল করেছে লালপুর উপজেলা আওয়ামীলীগ।রবিবার বিকেলে উপজেলার গোপালপুর কড়ইতলা চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

লালপুর উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সহ সভাপতি আসম মাহমুদুল হক মুকুল এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম জয় এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরজ আল হক ভুইয়া, আওয়ামীলীগ নেতা রোকনুল ইসলাম লুলু, সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।প্রতিবাদসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার সাথে নিহত সকল সদস্য এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit