বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্যায় নিহত ৯

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্কনিউজঃ রাতভর মৌসুমী বৃষ্টিপাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত নয়জন নিহত হয়েছেন। তলিয়ে গেছে অনেক বসতবাড়ি, ধ্বংস হয়েছে গবাদিপশু ও ফসলি জমি।

রোববার দেশটির প্রাদেশিক কর্মকর্তা ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সংস্থা এপি‘র একটি ভিডিওতে দেখা যায়, রাজধানী কাবুলের দক্ষিণের প্রদেশ লোগারের জেলা কুশি’র গ্রামবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিস্কার করছেন।

লোগার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান আব্দুল্লাহ মুফাকার বলেন, কতজন মানুষ বন্যার পানিতে নিহত কিংবা আহত হয়েছেন তা এখনো অজানা, তবে এখন পর্যন্ত নয়জনের হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে। মানুষ নিহতদের লাশ সরিয়ে নিচ্ছে বলে তিনি জানান।

গ্রামের বয়স্ক ব্যক্তি দিল আগা বলেন, কুশিতে এর আগে এরকম বন্যা কখনো হয়নি। এই বন্যা মানুষের গবাদিপশু, বাড়িঘর ও ফসলি জমি ধ্বংস করেছে।

তিনি আরো বলেন, মানুষ বাস্তুচ্যুত হয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে।

গত সপ্তাহে ভারি বর্ষণে আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩১ জন মানুষ নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন অনেকে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/ ২১.০৮.২০২২/ সন্ধ্যা ৬.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit