শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আইফোন ফিরিয়ে দেওয়া সেই রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : নিজের রিকশায় আইফোন ১৩ প্রো-ম্যাক্স মডেলের একটি মোবাইল ফোন পেয়ে ফেরত দেওয়া সেই রিকশাচালক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা পুরস্কার দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে চলমান বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা বিষয়ক এক সমন্বয় সভা শেষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে আমিনুলকে নিজ হাতে এই পুরস্কার তুলে দেন মেয়র।

মেয়র বলেন, সমাজে এখনো এ রকম সৎ লোক আছেন, এটা একটা আনন্দের ব্যাপার। তিনি যখন মোবাইলটি পান, তখন সেটিতে চার্জ ছিল না। পরে তিনি সেটি চালু করে মালিকের কাছে ফেরত দেন। তার এই সততার দৃষ্টান্তের জন্য তাকে পুরস্কৃত করা হলো।

অনুভূতি জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি খুব খুশি। আমি যখন ফোনটা পেয়ে ফেরত দিই, তখন ভাবতে পারিনি এজন্য পুরস্কার পাবো। এর আগে, ৫ আগস্ট রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় তিনি একটি মোবাইল (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান। ৯ আগস্ট পুলিশের মাধ্যমে তিনি মোবাইলের মালিক বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন নাগরিক সীমা আহম্মেদের কাছে ফিরিয়ে দেন।

আমিনুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় থাকেন। তার স্ত্রী জেসমিন একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুই সন্তান আছে। তারা নানির কাছে থেকে লেখাপড়া করে। পুরস্কারের টাকা সন্তানদের পড়াশোনায় খরচ করবেন বলে জানান আমিনুল।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/বিকাল ৪.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit