শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সৌম্য সরকারের আশা ধুয়ে দিল বৃষ্টি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : ফর্মে নেই সৌম্য সরকার।  নিজেকে প্রমাণ করতে বাংলাদেশ ‘এ’  দলের হয়ে লড়ছিলেন ওয়েস্ট ইন্ডিজে। সেখানেও রান পাচ্ছিলেন না।  যে কারণে এশিয়া কাপের দলেও ঠাঁই হয়নি তার।  

নিজের ওপর এ কারণে আক্ষেপ থাকতেই পারে এক সময়ের স্টাইলিশ ওপেনারের। 

তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাসছিল তার। কিন্তু সেখানেও আক্ষেপটা বাড়লই বটে।  ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষের সিরিজ নির্ধারণী তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে।  অনেক দিন পর নিজেকে ফিরে পাওয়ার ম্যাচেই কিনা বৃষ্টি সব শেষ করে দিল!

সেন্ট লুসিয়ায় শনিবার টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে করে ২৩৮ রান তোলে উইন্ডিজ। পেসার রেজাউর রহমান রাজা নেন ৪ উইকেট। দুই উইকেট নেন পেসার মৃত্যুঞ্জয়। 

২৩৯ রানের তাড়ায় বাংলাদেশ ১৫.৪ ওভারে ৩ উইকেটে ৬১ রান তুলতেই নেমে আসে বৃষ্টি।  এর মধ্যে অর্ধেক রানই ওপেনার সৌম্য সরকারের। 

তারপর আর খেলা শুরু হতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলে সিরিজ ১-১ ড্র নিশ্চিত হয়।  ৪টি চারের মারে ৪২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন সৌম্য সরকার।  

এ নিয়ে আক্ষেপে পুড়তে পারেন সৌম্য।  কারণ বড় ইনিংস খেললে এশিয়া কাপে না হোক পরবর্তীতে হয়তো জাতীয় দলে ফেরার দাবিটা জোরালো হতো তার। কিন্তু সে আশাকে ধুয়ে দিল বৃষ্টির জল।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: ৫০ ওভারে ২৩৮/৯ (চন্দরপল ৪৩, জশুয়া ২৩, বিশপ ৬০, গ্রিভস ৩৬, ইমলাক ১৪, আথানেজ ৬, স্প্রিঙ্গার ২৩, চার্লস ৩, ফিলিপ ০, লুইস ৯*, মিন্ডলি ৭*; মুকিদুল ১/৫১, খালেদ ২/৪৩, রাজা ৪/৫০, রকিবুল ১/৪৫)।

বাংলাদেশ ‘এ’ দল : ১৫.৪ ওভারে ৬১/৩ (নাঈম শেখ ৩, সৌম্য ৩০*, সাইফ ২, মিঠুন ২০, শাহাদাত ১*; লুইস ২/১৮, স্প্রিঙ্গার ১/১)।

ফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজ ১-১ ড্র।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/দুপুর ২.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit