শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

‘মেসিকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি’

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা দলের কাণ্ডারি লিওনেল মেসিকে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কাতারে দাঁড় না করালেও তাকে সময়ের সেরা তারকা মানতে রাজি সবাই।

অনেকের মতে, একটি বিশ্বকাপ ঘরে তুললেই ম্যারাডোনার পাশে এসে দাঁড়াবেন মেসি। অবশ্য সাতবারের ব্যালন ডিঅরজয়ীকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের খাতাতেই রাখা যায়।
নিজ দেশে মেসি এখন এ যুগের ম্যারাডোনা-ই। কারণ ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনার মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন তিনি।

গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকার শিরোপ ছিনিয়ে এনে দিয়েছেন মেসি।  আর এ বছর করলেন ফিনালিসিমা জয়। সব মিলিয়ে মেসিবন্দনায় মগ্ন আলবিসেলেস্তেরা।
এবার সেই ধারাবাহিকতায় মেসির প্রতি নিজের আবেগ বর্ণনা করতে গিয়ে তাকে বিয়েই করতে চাইলেন সাবেক আর্জেন্টাইন তারকা ফুটবলার! তার নাম পিপো জরোসিত। ১৯৯৩ কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন পিপো।

সম্প্রতি ইএসপিএনে স্পোর্টস সেন্টার নামের এক অনুষ্ঠানে এসে মেসিকে প্রশংসায় ভাসান পিপো।

আলাপচারিতার একপর্যায়ে পিপো বলেন, ‘ফুটবলে মেসিই আমার একমাত্র আদর্শ। তাকে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার জন্য সে হচ্ছে আদর্শ জামাতা, আদর্শ ছেলে, আদর্শ ভাই, আদর্শ বন্ধু। আমি তাকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি।’
 

এবারের ব্যালন ডিঅরের তালিকায় মেসির নাম না থাকার বিষয়ে কথা ওঠে।  এর পেছনে ‘অন্য’কিছুর আভাস রয়েছে বলে মনে করছেন পিপো। তিনি বলেন, ‘এবার মনোনয়নের ক্ষেত্রে অনেকের স্বার্থ ভূমিকা রাখে। এটি অনেক কঠিন।’

১৯৯৩ সালে কোপা আমেরিকাজয়ী দলের মিডফিল্ডারের ভূমিকা পালন করেন পিপো।  বর্তমানে আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়া লা প্লাতার কোচের দায়িত্ব পালন করছেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে ১৯টি ম্যাচ খেলেছেন ৫৮ বছর বয়সি এ ফুটবলার।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/দুপুর ১.৪৭

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit