বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

আলিয়াকে নিয়ে মন্তব্য করে বিপাকে রণবীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : পাঁচ বছরের প্রেমকে পূর্ণতা দিয়ে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর কাঙ্ক্ষিত সুখবরও দিয়েছেন। সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়া আগামী মাসেই মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। তাই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। প্রচারণায় স্ত্রী সঙ্গে মজা করতে গিয়ে বিপাকে পড়েছেন রণবীর।

অন্তঃসত্ত্বা হলেও আলিয়া ভাট ঘরে বসে থাকছেন না। বরং স্বামীর সঙ্গে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সিনেমার প্রচারণায় কথা বলছেন। তেমনই একটি অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন রণবীর-আলিয়া। সেখানে স্ত্রীকে নিয়ে রণবীর এমন এক মন্তব্য করে বসলেন, যা নিয়ে নেটিজেনের ঘোর আপত্তি। অনুষ্ঠানে সিনেমার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন রণবীর ও আলিয়া। এক ফাঁকে আলিয়ার মাতৃত্বকালীন স্থূল দেহ নিয়ে রসিকতা করে ফেলেন অভিনেতা। মাতৃত্ব নিয়ে আলিয়াকে প্রশ্ন করা হয়। তিনি যখন সেটার জবাব দিচ্ছিলেন, এর ফাঁকেই রণবীর বলে ওঠেন, ‘একজন তো দিন দিন ছড়িয়ে পড়ছে!’

আলিয়া অবশ্য মজার ছলে নিয়ে কথাটি হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু নেটনাগরিকেরা সহজভাবে নেননি। তারা রণবীরকে নানাভাবে কটাক্ষ করছেন। কেউ কেউ তো এ-ও বলে দিচ্ছেন, রণবীর ভালো বাবা হতে পারবেন না! প্রসঙ্গত, বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুনা, মৌনি রায়সহ আরও অনেকে। বিশাল বাজেটের এই সিনেমা আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

সূত্র: পিঙ্ক ভিলা

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit