শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ডিমের দাম বৃদ্ধির কারসাজি; ভোক্তা অধিকারের অভিযান 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি  : ঢাকার আশুলিয়ায় ডিমের দাম বৃদ্ধির কারসাজির সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল সরকার বাপ্পীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আরও দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।শনিবার দুপুরে আশুলিয়ায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ডিমের বিক্রয় কেন্দ্র ফয়সাল এন্টারপ্রাইজের ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। প্রতিষ্ঠানটির মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। ফয়সাল এন্টারপ্রাইজের মালিক আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফয়সাল সরকার বাপ্পী। আশুলিয়ার বগাবাড়ি এলাকার আসিফ-হোসাইন এন্টারপ্রাইজ ও এসজে এন্টারপ্রাইজকেও কারসাজির অভিযোগে ১লাখ টাকা করে জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, ডিমের দাম বাড়ানোর কারসাজির অভিযোগে বগাবাড়ির দুটি দোকান ও সরকার মার্কেট এলাকার ফয়সাল এন্টারপ্রাইজকে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডিম যেখান থেকে কেনা হয়েছে সেই রশিদ অনেকে দেখাতে পারছেন না। এছাড়া ক্রেতাদেরও ঠিকমত রশিদ দেয়া হচ্ছেনা। মূল্য তালিকা টানানোর যে নিয়ম সেটাও তারা মানছেন না। কারসাজির মাধ্যমে অসৎ প্রবণতার প্রমাণ পেয়েছি। তাদের রেজিস্টার বই ঘেটে দেখা গেছে ৭ তারিখে প্রতি পিস ডিমের ক্রয়মূল্য ছিল ৯ টাকা ৪০ পয়সা সেদিন তারা সেটি বিক্রি করেছে ২০ পয়সা লাভে ৯ টাকা ৬০ পয়সায়, ১৭ তারিখে দেখা গেছে তাদের ক্রয়মূল্য ছিল ৯ টাকা ৬০ পয়সা, আর বিক্রি করা হয়েছে ১১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ডিমের দাম ২০ পয়সা বাড়লেও তারা লাভ করেছে অতিরিক্ত। যা অসৎ প্রবণতা। তিনি আরও বলেন, আমাদের কাছে ডিম সমিতির তথ্যও এসেছে, আমরা শুনেছি ডিম সমিতি দাম নির্ধারণ করে দেয়। আমরা সাভারে ডিম সমিতিতেও যাব। ডিমের দাম নির্ধারণ করার প্রক্রিয়াও আমরা দেখব। আমরা পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে শুরু করেছি, প্রয়োজনে আমরা এর উপরেও যাব। আমাদের অভিযান চলমান থাকবে ।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit