মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ঝালকাঠিতে ক্ষুদ্র ঋণের নামে অলিখিত চেক রেখে ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৮৯ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয়ার নামে অলিখিত চেক রেখে সেই চেকে প্রতারণার মাধমে ইচ্ছামত টাকার অংক বসিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে কথিত আইনজীবী সহকারী নজরুল ইসলামের বিরুদ্ধে । নজরুলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে গতকাল শনিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বেশ কয়েকজন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বিমান দাস । উপস্থিত ছিলেন নজরুলের প্রতারণার শিকার আশিষ দত্ত, সোহাগ হাওলাদার, মাহতাব জাবেদ শামীম ও খোকন হাওলাদার ।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, একাধিক চাঁদাবাজি ও মাদক মামলার আসামী এবং প্রতারণার অভিযোগে ঝালকাঠি আইনজীবী সহকারী সমিতি থেকে বহিস্কৃত নলছিটির সুবিদপুর গ্রামের সামশুল হক মহুরির ছেলে মোঃ নজরুল ইসলাম ঝালকাঠি শহরের কালিবাড়ি সড়কের একটি ভবনে দেশ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে ঋণদান অফিস খুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদান করে আসছিল । করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা নজরুলের সমিতি থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিত ।

যারা নজরুলের কাছ থেকে ঋণ নিত তাদের প্রত্যেকের কাছ থেকে ব্লাঙ্ক চেক রাখা হতো । কাউকে ঋণের বিপরিতে রাখা চেকের নম্বর উল্লেখ করে অঙ্গীকারনামা দেয়া হতো আবার কাউকে দেয়া হতো না। সম্পূর্ন ঋণ পরিশোধ করার পরও অনেকের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকার মামলা এবং লিগ্যাল নোটিশ করে হয়রানীর একাধিক অভিযোগ পাওয়া গেছে নজরুলের বিরুদ্ধে । ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাক খন্দকার নজরুলের কাছ থেকে ঋণ নেন একলাখ টাকা । এর মধ্যে ৭৬ হাজার টাকা পরিশোধ করেন। তাঁর কাছে বকেয়া থাকে ২৪ হাজার টাকা । রাজ্জাকের অলিখিত চেকে ৫ লাখ টাকা বসিয়ে আদালতে এনআই এক্টে মামলা করেছে নজরুল । একইভাবে কমল শীলের কাছে বকেয়া ১ লাখ ৮৫ হাজার টাকা কিন্তু মামলা করেছে ৫ লাখ ৭৫ হাজার টাকার । বাহের রোডের আবু সালেহ আকন ঋণ নেয় ৩৫ হাজার টাকা তার নামে লিগ্যাল নোটিশ করা হয়েছে তিন লাখ টাকার ।

আশিষ দত্তের কাছে বকেয়া আছে মাত্র ৬ হাজার টাকা তাকেঁ লিগ্যাল নোটিশ করা হয়েছে তিন লাখ টাকার। মাহতাব জাবেদ শামীমের কাছে কোন পাওনা না থাকা সত্ত্বেও তাকে নোটিশ করা হয়েছে ৮ লাখ টাকার । সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করা হয় নজরুলের পৈত্রিক বাড়ি নলছিটির সুবিদপুর গ্রামে । নজরুল এক সময় নলছিটি ভূমি অফিসে দালালী করতো । পরবর্তীতে ঝালকাঠি আইনজীবী সমিতিতে মহরীর কাজ শুরু করে । আইনজীবী সহকারী সমিতে দাখিল পরীক্ষার জাল সার্টিফিকেট জমা দেয়ার অভিযোগে ২০১২ সালে তাকে বহিস্কার করা হয় । এরপর হঠাৎ করে বরিশালের আঞ্চলিক পত্রিকার সাংবাদিক বনে যায় এবং সাংবাদিকতার নামে চাঁদাবাজী শুরু করে । তার নামে একাধিক চাঁদাবাজী মামলা দায়ের হয় এবং গ্রেফতার হয়ে হাজতবাস করে।

২০১৮ সালে ডিবি পুলিশের হাতে ফেনসিডিলসহ গ্রেফতার হয় । প্রতারণার অংশ হিসেবে সর্বশেষ নজরুল দেশ সমবায় সমিতি খুলে মানুষকে প্রতারণার জালে হয়রানী করে আসছে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন যে নজরুলের দৃশ্যমান কোন আয় নাই সে লক্ষ লক্ষ টাকার মামলা করে কিভাবে । কয়েকজন গ্রাহক আরও অভিযোগ করেন, নজরুল তাদেরকে এই বলে হুমকি দিচ্ছে যে , লিগ্যাল নোটিশ এবং এন.আই.এ্যাক্টের মামলায় কাজ না হলে তার দ্বিতীয় স্ত্রী জেসমিনকে বাদী বানিয়ে ধর্ষণ চেস্টার মামলা দিয়ে হলেও সে টাকা আদায় করবে ।

এ ব্যাপারে নজরুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে অনেককে টাকা ধার দিয়েছি । সময়মত তাঁরা টাকা পরিশোধ না করায় কারো বিরুদ্ধে আমি মামলা করেছি, কারো বিরুদ্ধে মামলা করেছি । আমার কাছ থেকে নেয়া টাকা আত্মসাৎ করার জন্য আমার বিরুদ্ধে কিছু ব্যাক্তি মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে। আমার কোন দ্বিতীয় স্ত্রী নেই । আর কাউকে ধর্ষণ চেস্টা মামলার হুমকিও দেই নাই ।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit