মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

এশিয়া কাপের আগে বড় ধাক্কা পাকিস্তান দলে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : শাহিন শাহ আফ্রিদির ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নেদারল্যান্ডসে সফররত অবস্থায় পায়ের ইনজুরিতে পড়েছেন শাহিন। চোট রিকভারির জন্য চিকিৎসকরা তাকে ৪ থেকে ৬ সপ্তাহের মতো বিশ্রাম নিতে বলেছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও চোট পেয়েছিলেন এ পেসার।

পিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শাহিন শাহ আফ্রিদি এশিয়া কাপে খেলতে পারবে না। ও পায়ের ইনজুরিতে পড়েছে। শাহিন খেলতে পারবে না ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও। কারণে তাকে ৬ সপ্তাহের মতো বিশ্রামে থাকতে হবে। ও এখন থেকেই চোট কাটিয়ে উঠার বিষয়ে কাজ করে যাচ্ছে।’

শাহিন শাহ আফ্রিদি ছিটকে পড়ায় নতুন কাউকে দলে নেবে পাকিস্তান। কে হবেন সেই ব্যক্তি, তা এখনো জানায়নি পিসিবি। ধারণা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই তার নাম ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে। ওই সিরিজে দুদল ৭টি টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

পাকিস্তান স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit