মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

গোড়ালিতে চোট, এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন হাসান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : গোড়ালির চোটে এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে হাসান মাহমুদের। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। সাথে সাথে মাঠ ছাড়েন এই পেসার। এই মুহূর্তে তিনি বিসিবি মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, চোট সারতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। সেক্ষেত্রে এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, হাসান ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। এখন তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। তবে সে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না। এক্স-রে করানো হবে, এরপর চোটের অবস্থা বোঝা যাবে। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দেড় বছরের বিরতির পর জাতীয় দলে ফিরেছিলেন হাসান মাহমুদ। তরুণ এই পেসারের প্রত্যাবর্তনের সিরিজটাও ভালো কেটেছিল। সেই সুবাাদে জায়গা হয় ১৭ সদস্যের এশিয়া কাপ দলেও।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit