বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

যে কারণে নিজের সিনেমার মুক্তি চান না মাহি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৮৯ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের পর স্বামী-সংসার নিয়ে ব্যস্ততায় অভিনয়ে তেমন একটা নিয়মিত নন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার পর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।  এবার দীর্ঘ বিরতির পর সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমায় দেখা যাবে তাকে। ২৬ আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি।  

দীর্ঘসময় পর রূপালি পর্দায় নিজের হাজির হওয়ার খবরে খুশি হওয়া কথা মাহির।  কিন্তু উল্টোটাই দেখা যাচ্ছে। নিজের সিনেমা নিয়েই নেতিবাচক মন্তব্য করেছেন এ নায়িকা।  এমনকি সিনেমাটি মুক্তি না পেলেই তিনি খুশি হবেন- এমনটাই জানালেন মাহি। কেন এমনটি চাইছেন মাহি? এক গণমাধ্যমকে তার কারণ জানিয়েছেন ‘আশীর্বাদ’র নায়িকা।

বললেন,  ‘এখন মুক্তি দিলে গোঁজামিলে ভরা একটা ছবি মুক্তি দেওয়া হবে। কারণ, ছবিটির এখনো একটি রোমান্টিক গান বাকি আছে। পরে শুনেছি, সেটি নাকি শুটিংয়ের আমার আর রোশানের বিভিন্ন ফুটেজ ব্যবহার করে গানটি বানানো হয়েছে। এভাবে ছবিটি মুক্তি দিলে দর্শকরা ছি ছি করবেন।  তাই আমি চাই ছবিটি মুক্তি না পাক।’ 

জোড়াতালি দিয়ে সিনেমার শুটিং শেষ করা হয়েছে বলে অভিযোগ মাহিয়া মাহির। 

অগ্নি খ্যাত তারকা বলেন, ‘একটি সিনেমা ১০–১৫ দিন শুটিং হয়েছে। তাহলে ভাবুন কী হয়েছে সেটি। জোড়াতালি দিয়ে ছবিটির শুটিং শেষ করেছেন প্রযোজক।  এখানে প্রযোজকের তো কোনো সমস্যা নেই। তিনি তো অনুদানের দেওয়া টাকা থেকে লাভ করে ফেলেছেন। এখন সিনেমার কী হলো না হলো তা তার দেখার দরকার নেই। সমস্যা হবে আমাদের শিল্পীদের। কারণ, দর্শক ছবিটি দেখতে বসে আমাদের গালি দেবেন।’

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit