বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ইউক্রেনে দখলকৃত পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণে জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও পরীক্ষা করে দেখার জন্য জাতিসংঘ কর্মকর্তাদের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।পুতিনের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের টেলিফোন আলাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছিলেন, তিনি ওই পারমাণবিক স্থাপনাটি নিয়ে উদ্বিগ্ন।

তিনি বলেছিলেন, স্থাপনাটিকে ঘিরে সামরিক তৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে এবং একই সাথে তিনি পরিদর্শনকারীদের অনুমতি দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। গত মার্চ মাস থেকেই ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে। তবে সেখানে কাজ করছে ইউক্রেনীয় কর্মীরাই।

কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে এই স্থাপনাটির ওপর গোলাবর্ষণের কারণে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ইউরোপের বৃহত্তম পারমাণবিক স্থাপনার ওপর এই হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করছে।

 সূত্র: বিবিসি

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit