বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

চা শ্রমিকদের আন্দোলনে বিএনপি’র সংহতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েক হাজার চা শ্রমিক তাদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবিতে যে আন্দোলন করছেন, তার প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, উল্লিখিত চা শ্রমিকদের বর্তমান মজুরি ১২০ টাকা, এই স্বল্প মজুরিতে মানবেতর জীবনযাপন করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে দুর্মূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ মজুরিতে চা শ্রমিকদের অনাহারে-অর্ধাহারেই দিন কাটবে। দেশের চা শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক ধ্বংসের দ্বারপ্রান্তে। শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আমাদের দেশের চা রপ্তানির মাধ্যমে। চা শ্রমিকদের অর্থনৈতিক দূরাবস্থার কারণে চা শিল্প সংকটাপন্ন হতে পারে। এই চা শিল্পের উন্নতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। কিন্তু শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বিমাতাসূলভ আচরণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে চা শিল্পের উন্নতি বাধাগ্রস্ত হবে এবং চা শিল্পে স্থবিরতা নেমে আসবে।

সরকারের দুর্নীতি ও হরিলুটের কারণে ক্ষমতাসীন গোষ্ঠী ‘আঙুল ফুলে কলাগাছ’ হয়ে তারা দেশে-বিদেশে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে, অন্যদিকে দেশীয় অর্থনীতির মেরুদণ্ড যে শ্রমিকরা তাদের নানাভাবে বঞ্চিত করে যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। মালিকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে নিরুপায় হয়ে চা শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। তারা যাতে আরও বড় ধরনের দুর্ভোগে পতিত না হয়, সে জন্য মালিকপক্ষকে দ্রুত এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, চা শ্রমিকদের ক্ষুধা, দারিদ্র্য ও ভোগান্তি নিরসনে এ মুহূর্তে শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। চা শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলন ন্যায়সঙ্গত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের এ দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানাচ্ছে।

কিউএনবি/বিপুল/১৯.০৮.২০২২/ বিকাল ৪.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit