শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

তরুণ-তরুণীদের মদ পান করতে বলছে জাপান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্কনিউজঃ জাপান সরকার দেশটির তরুণ প্রজন্মের মাঝে পরিবর্তন আনার আশায় তাদের বেশি করে মদ পান করতে বলছে। এখানে অর্থনৈতিক পরিবর্তনও একটি বড় লক্ষ্য।

দেশটিতে মদ্যপানকে আরও বেশি আকর্ষণীয় এবং অর্থনীতিকে চাঙ্গা করে তোলার পরিকল্পনা নিয়ে ‘দ্য সেইক ভাইভা!’ নামের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতাটির মাধ্যমে দেশটির ২০ থেকে ৩৯ বছর বয়সীদের তাদের সহকর্মীদের মাঝে জাপানি মদ্যপানীয় শোচু, হুইস্কি, বিয়ার বা মদের মধ্যে কোনটির বেশি চাহিদা রয়েছে সেবিষয়ে ব্যবসায়িক ধারণা শেয়ার করতে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাবা-মায়ের তুলনায় জাপানের তরুণ প্রজন্ম কম মদ্যপান করে। আর এর প্রভাব পড়েছে মদ্যপানীয় থেকে আদায় করা শুল্কে।

শুল্ক কর্তৃপক্ষের এই প্রতিযোগিতা পরিচালনাকারী একটি গ্রুপ বলেছে, করোনাভাইরাস মহামারির মধ্যে মানুষের মাঝে নতুন নতুন অভ্যাস গড়ে উঠেছে এবং বয়স্ক জনগোষ্ঠীর মাঝে মদ্যপান হ্রাস পেয়েছে।

জাপানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষের এই আয়োজন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অস্বাস্থ্যকর একটি অভ্যাসে লোকজনকে উৎসাহ দেওয়ার এই আয়োজন নিয়ে অনেকে সমালোচনাও করেছেন।

দেশটির শুল্ক সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, জাপানিরা ১৯৯৫ সালের তুলনায় ২০২০ সালে মদ্যপান কম করেছে। এক বছরে একজন জাপানি ওই বছর ১০০ লিটার মদ পান করলেও ২০২০ সালে তা কমে ৭৫ লিটার হয়েছে। গত কয়েক বছরে দেশটিতে মদ্যপানীয় খাত থেকে কর রাজস্বের পরিমাণও কমে গেছে।

দেশটির দৈনিক দ্য জাপান টাইমস বলছে, ১৯৮০ সালে জাপানের মোট রাজস্বের প্রায় ৫ শতাংশ আসতো মদ্যপানীয় খাত থেকে। কিন্তু ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশে।

কিউএনবি/বিপুল/১৮.০৮.২০২২/ রাত ৯.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit