শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

শনিবার থেকে চা শ্রমিকদের কঠোর আন্দোলনের হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। এছাড়া দাবি আদায়ে আগামী শনিবার (২০ আগস্ট) থেকে সিলেটে আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন চা শ্রমিকরা।

তারা বলছেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আর পিছু হঠার সুযোগ নেই। চা পাতা ভর্তা আর মোটা চালের ভাত আর কতো?

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সিলেট-এয়ারপোর্ট সড়ক অবরোধ করে রাখেন চা শ্রমিকরা। পরে তারা মালনিছড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের আম্বরখানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিক্ষোভ মিছিল করেন।

মিছিল শেষে এক পথসমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ও মালনিছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেশ মোদিসহ শ্রমিক নেতারা।

এর আগে সকালে সিলেটের বিভিন্ন চা বাগানের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা। এছাড়া হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ চা শ্রমিকরা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, ৩০০ টাকা মজুরির দাবি পূরণ না হওয়া পর্যন্ত চা শ্রমিকরা রাজপথ ছেড়ে যাবে না। আগামী শনিবার থেকে অবরোধসহ আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো।

তিনি বলেন, এরই মধ্যে চা-শ্রমিক, মালিক ও শ্রম অধিদপ্তরের মধ্যে অনুষ্ঠিত দুই দফার বৈঠকে মালিকপক্ষ দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে শ্রমিকরা রাজি না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরা মজুরি ৩০০ টাকায় উন্নীত করা ছাড়া কোনো অবস্থাতেই কর্মসূচি স্থগিত করবে না।

কিউএনবি/বিপুল/১৮.০৮.২০২২/ রাত ৮.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit