মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

১০ সন্তান জন্ম দিলে ‘মায়েদের’ পুরস্কার দেওয়ার ডিক্রি জারি পুতিনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার একটি ডিক্রি জারি করেন। সেই ডিক্রিতে বলা হয়েছে, রাশিয়ার যেসব নারী ১০ বা তার বেশি সন্তান জন্ম দেবেন তাদের ‘মাদার হিরোইন’ পুরস্কারে ভূষিত করা হবে। 

রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি করার চেষ্টার অংশ হিসেবে এমন ডিক্রি জারি করেছেন পুতিন। 

অবশ্য মাদার হিরোইন পুরস্কারের প্রবর্তক ছিলেন সাবেক রুশ শাসক জোসেফ স্টালিন।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১০ সন্তানের জননীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।  ওই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা কমে গিয়েছিল। সেটিই নতুন করে চালু করলেন প্রেসিডেন্ট পুতিন। 

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই পুরস্কারের প্রথাও বিলুপ্ত হয়ে যায়। 

পুরস্কার হিসেবে সেসব মায়েদের ১০ লাখ রুবল দেওয়া হবে। ডলারের হিসেবে যা ১৬ হাজার ৫০০ ডলার। তবে এই পুরস্কার পেতে হলে ১০ সন্তানের সবাইকে জীবিত থাকতে হবে। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত রাশিয়ার জনসংখ্যা প্রতি মাসে গড়ে ৮৬ হাজার করে কমে গেছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit