রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

মরক্কোতে বাস দুর্ঘটনায় নিহত ২৩, আহত ৩৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্কনিউজঃ মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৬ জন। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে এটি ছিল অন্যতম। এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে খুরিবগা প্রদেশে সড়কের মোড় ঘোরার সময় বাসটি উল্টে যায়।

এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক রোচদি কাদের তা সংশোধন করে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানান।

খবরে বলা হয়, বাসটি ক্যাসাব্লাঙ্কা ও আইত আত্তাব অঞ্চলের মধ্যে চলছিল। অঞ্চলটি হাই এটলাস পর্বতের বেনি মেল্লাল শহরের কাছে অবস্থিত।

আহতদের খুরিবগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা।

দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মরক্কো ও উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে প্রায় এ ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানায়, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে তিন হাজার পাঁচ শ’ মানুষ নিহত ও ১২ হাজার আহত হন।

এ হিসাব অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১০ জন নিহত হন।

কিউএনবি/বিপুল/১৮.০৮.২০২২/ দুপুর ১২.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit