বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

চার বছর বাংলাদেশের যত ক্রিকেট খেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৭১ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ দলের আগামী চার বছরের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে (এফটিপি) ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে ৩৪টি টেস্ট, ৫৯ টি ওয়ানডে আর ৫৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রথমবারের মতো ইংল‍্যান্ডে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগারা।

বুধবার এফটিপি প্রকাশ করে আইসিসি জানায়, এই চক্রে ১২টি টেস্ট খেলুড়ে দেশ ৭৭৭টি আন্তর্জাতিক ম‍্যাচ খেলবে, যা গতবারের চেয়ে বেশি। ১৭৩ টেস্টের সঙ্গে রয়েছে ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি টি-টোয়েন্টি। গত চক্রে মোট ম‍্যাচ হয়েছিল ৬৯৪টি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের মাটিতে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এবারের চক্রে ভারতের সঙ্গে সব মিলিয়ে খেলবে ৪টি টেস্ট, ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৪টি করে টেস্ট এবং ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ডের বিপক্ষে খেলবে ২টি করে টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। নিউজিল‍্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সঙ্গে আছে ৯টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি।

বাংলাদেশ সবচেয়ে বেশি ম‍্যাচ খেলবে আয়ারল‍্যান্ডের বিপক্ষে। ৩ টেস্টের সঙ্গে আছে ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ টেস্টের পাশাপাশি ৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ টেস্টের সঙ্গে ৩ ওয়ানডে। প্রোটিয়াদের বিপক্ষে নেই কোনো টি-টোয়েন্টি।

কিউএনবি/বিপুল/১৭.০৮.২০২২/ সন্ধ্যা ৬.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit