শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে?

জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

১৮ আগস্ট (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। 

দ্বিতীয় দিন ১৯ আগস্ট শুক্রবার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকালে জন্মাষ্টমীর শোভাযাত্রা ও রাতে কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন ২০ আগস্ট শুক্রবার বিকালে রয়েছে আলোচনা সভা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সীমিত পর্যায়ে বঙ্গভবনে নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি। আর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তদের সঙ্গে।

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকালের শোভাযাত্রা দুপুর ১২টার মধ্যে এবং বিকালে ৩টার শোভাযাত্রা সন্ধ্যার আগেই শেষ করার নির্দেশনা দেওয়া বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 

রাজধানীসহ সারাদেশে জন্মাষ্টমীর আয়োজনে ঢাকা মহানগর পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে জানিয়ে আরো বলা হয়, ঢাকাসহ সারাদেশে পূজা কমিটিগুলো নিজস্ব স্বেচ্ছাসেবক দল মোতায়েন রাখবে। 

সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সংবাদ সম্মেলনে কয়েকটি দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- সাম্প্রদায়িকতা রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ, যেখানে হামলার ঘটনা ঘটবে সেখানে জনপ্রতিনিধি ও প্রশাসনের ত্রুটি ও নিষ্ক্রিয়তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে এবং অপরাধ সত্যি কিনা তা যাচাই করে নিশ্চিত হওয়ার আগে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মন্ডল।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit