সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এসব তেলের ক্রয়মূল্য পড়বে ১৭১ থেকে ১৭৩ টাকা। এতে মোট ব্যয় হবে প্রায় ২১৫ কোটি টাকা। 

এছাড়াও ৫ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। প্রতি কেজির দাম পড়বে ১১১ টাকা। যা সাশ্রয়ী মূল্যে সারাদেশে নিম্ন আয়ের মানুষকে সরবরাহ করা হবে। এছাড়া ভিন্ন লটে দেশীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। 

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে মোট ১৬ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এর আগে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মস্তফা কামাল।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit