সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

আমদানির পরও চালের দাম কমার সম্ভবনা নেই বলছেন ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্কনিউজঃ সবশেষ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর, চালের দাম এখনো পর্যন্ত কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা। রাজধানীর চালের প্রধান পাইকারি বাজার বাবুবাজারসহ সারা দেশের চাল সংশ্লিষ্ট কেউই দাম কমা নিয়ে আশার কথা শোনাতে পারছেন না। এমনকি চাল আমদানির পরেও দাম কমার সম্ভবনা নেই -বলছেন ব্যবসায়ীরা।

দামে ঊর্ধ্বগতির কারণে বছর জুড়েই আলোচনায় চাল। বন্যা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি চালের বাজার বেসামাল হবার পেছনে উপলক্ষ্য হিসেবে কাজ করেছে। রাজধানীতে খুচরা বাজারে এখন মোটা চালের কেজি ৫৫ টাকা আর চিকন চাল এরইমধ্যে ১০০ টাকা ছুঁই ছুঁই।

মধ্য জুনে সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা চালের দামকে নতুন করে উসকে দেয়। এই পরিপেক্ষিতে ৩০ জুন ব্যবসায়ীদের চাল আমদানির অনুমতি দেয় সরকার। প্রথম দফায় ৪ লাখ ৯ হাজার টন, পরে তা বাড়িয়ে মোট ৯ লাখ ১০ হাজার টন আমদানির অনুমতি দেয়া হয়। একই সাথে আমদানি শুল্কও এক লাফে নামিয়ে আনা হয় ৬২ দশমিক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশে। এরপরও দাম কমছে না চালের।

রাজধানীর বাইরের চাল ব্যবসায়ীরাও সহসাই দাম কমার আশা দেখছেন না বলে জানান, পাবনা জেলা চাল ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি শামসুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক আফতার উদ্দিন।

মিলাররা ধান ৩০ দিন ও চাল ১৫ দিনের বেশি মজুত রাখতে পারবে না- এমন নির্দেশনাও রয়েছে সরকারের। তারপরেও চালের কমছে না বাজারের অস্থিরতা।

কিউএনবি/বিপুল /১৬.০৮.২০২২/ রাত ১১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit