বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

লালপুরে পাম্পের তেলে পানি, মালিকের জরিমানা

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে জ্বালানি তেলের সাথে পানি পাওয়ায় উপজেলার গোপালপুর পৌরসভার মেসার্স সততা ফিলিং স্টেশন মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ২৫ থেকে ৩০ জন মোটরসাইকেল চালক উক্ত পাম্পে পেট্রোল ক্রয় করেন। কিন্তু ক্রয় কৃত পেট্রোলে মোটরসাইকেল চালাতে গিয়ে ইঞ্জিন স্টার্টে সমস্য দেখা দেয়।

 

এতে মোটরসাইকেল চালকদের সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশকে বিষয়টি জানান তারা। বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এর নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় তেলের সাথে পানি মেশানোর প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

পরে তেলে পানি মেশানোর অপরাধে ওই ফিলিং স্টেশন মালিক সিদ্দিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৮ হাজার টাকা জরিমানা করেন এবং ক্ষতিগ্রস্থ ক্রেতাদের অর্থ ফেরত ও প্রেট্রোল পাম্প সাময়িক বন্ধ রেখে পানি মিশ্রিত তেল অপসারন করে পাম্প চালু করার  নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, তেলের সঙ্গে পানি মেশানোর অপরাধে জরিমানা করা হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit