সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে গাঁজা,মদ ও ফেনসিডিলসহ ২ মাদককারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৯৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজা,মদ,ফেনসিডিল ও নগদ টাকাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নদোনা ইউনিয়নের জগজীবনপুরের আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে রবি (২৫) বারগাঁও ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভাবিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে রিয়াজুল করিম ওরফে রায়হান (২৫)।

মঙ্গলবার(১৬ আগষ্ট) দুপুর ১২টার আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।   এর আগে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার নদোনা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নদোনা ইউনিয়নের জগজীবনপুরের নতুন পোদ্দার বাড়ির আব্দুল আজিজের বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকেে গ্রেফতার  করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে উপজেলার পাপুয়া এলাকার দুলাল মিয়ার নতুন বাড়ির সাইফুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে ১১০বোতল ফেনসিডিল, ২৯ বোতল হুইস্কি এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানায়, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়। 

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit