বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

পোড়া কারখানার আশপাশের সব ভবন ঝুঁকিতে: ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাটে আগুনে পুড়ে যাওয়া পলিথিন কারখানাটিসহ আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা দেখেছি, আশপাশের অনেক ভবনে যত্রতত্র এ রকম বিভিন্ন কারখানা গড়ে উঠেছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। একদিকে ঘিঞ্জি এলাকা অন্যদিকে এসব কারখানায় যখন-তখন যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি অনেক ভবনে মানুষ বাসও করছেন। তাদের জন্যই ঝুঁকি তৈরি হতে পারে।”

আগুনের সূত্রপাতের বিষয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত ঠিক কীভাবে সেটা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। 

“আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত কমিটি গঠন করব। তারপর জানতে পারব আসলে কীভাবে আগুন লেগেছে।”

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাশের ভবনটিতে আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকে চারতলা ভবনের নিচতলায় থাকা হোটেলে আগুন লাগে। সেখান থেকে প্রচণ্ড বাতাসে ভবনের চারতলায় থাকা প্লাস্টিক কারখানায় ও গুদামে আগুন ছড়িয়ে যায়।

এদিন দুপুর ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। এরপর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/সন্ধ্যা ৬.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit