বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় আওয়ামী লীগের শোক দিবস পালিত

সাভার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৫৩ Time View
সাভার প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অংঙ্গ সংগঠন। সোমবার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার গ্রামীণ কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

এসময় মন্ত্রী বলেন, ১৫ই আগস্ট বাংলার মানুষের জন্য এক কলঙ্কিত দিন, যে দিনে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবো। এরই ধারাবাহিকতায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবো। এভাবে করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহব্বান জানান তিনি।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের আলোচকরা হলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ।

এসময় উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মূসা ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকার, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমীর হোসেন জয়, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মন্ডল, আমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ভূঁইয়া, আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ খলিল প্রধান ও ওয়ার্ড যুবলীগ নেতা রিয়াজ পালোয়ান, কানন মোল্লাসহ আরো অনেকে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit