শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি তরুণ নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব জেরুজালেমে দখলদার ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। সোমবার সকালে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত তরুণের নাম মোহাম্মদ ইব্রাহিম শাম (২১)। পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী কুফর আকাবে নিজ বাড়িতে অভিযানে চালিয়ে তাকে হত্যা করা হয়।

স্থানীয় গণমাধ্যমে তার বাবা ইব্রাহিম শাম বলেন, ইসরায়েলি বাহিনী সকালে তাদের বাড়িতে হানা দেয়। তার ছেলের মাথায় ‍গুলি করে হত্যা করে। তিনি আরও বলেন, কেন তারা আমাদের বাড়িতে আসল তার কারণ জানি না। আমি ও আমার অন্য ছেলে লুকিয়ে না থাকলে তারা আমাদেরও হত্যা করত।

ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, শাম ইসরায়েলি সেনাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল যার জবাবে তারা গুলি ছোড়ে। সূত্র: আল জাজিরা

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit