সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

বনানী কবরস্থানে শেখ রাসেল ক্রীড়া চক্রের দোয়া-কাঙালি ভোজ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : বনানী কবরস্থানে শেখ রাসেল ক্রীড়া চক্রের দোয়া-কাঙালি ভোজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে  বনানী কবরস্থানে এ আয়োজন করা হয়। এসময় পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এদিন ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ও বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুসহ সেদিনের শহিদদের স্মরণে এ আয়োজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।

জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং গরীবদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা ও শহীদ শেখ রাসেলসহ ওই দিনের সব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পর দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।  

এরপর বাদ জোহর বসুন্ধরায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডে ক্লাব অফিসে মিলাদ, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সারা দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় পথশিশু, ভিক্ষুক, ছিন্নমূল অন্তত পাঁচ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। শোক দিবসে ক্লাবে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

এ সময় শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এর পক্ষ থেকে ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করতে আমরা বনানী কবরস্থানে এসেছি। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর পক্ষ থেকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মাগফেরাত করা হয়। পাশাপাশি এতিম-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ’

দুপুরে শেখ রাসেল ক্রীড়া চক্রের লিমিটেডের বসুন্ধরা অফিসে ক্লাবের পরিচালক (অর্থ) মো. ফখরুদ্দীন বলেন, ‘আমরা সকাল থেকে বনানীসহ চারটি স্থানে দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করেছি। আমরা এভাবেই জাতির জনক ও তাঁর পরিবারসহ সব শহীদদের স্মরণ করে যাব। আমরা দুপুরে বসুন্ধরা এলাকার মা ফাতেমা (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) মহিলা মাদরাসা ও এতিমখানায় খাবার পাঠিয়েছি। এভাবে বিভিন্ন স্থানে ৫ হাজার মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে। ’

এসময় শেখ রাসেল ক্রীড়া চক্রের লিমিটেড এর পরিচালক আবুল কাসেম, রফিকুল আলম জর্জ, মাকসুদুর রহমান, হাবিবুর রহমান খান, মীর মো. শাহাবুদ্দিন টিপু, মো. আবুবকর, মো. আসাদুজ্জামান, ক্লাবের আজীবন সদস্য মো. পিজিরুল আলম খান, শেখ মোহাম্মদ মিজানুর রহমান, আমিনুল ইসলাম, মো. মারুফ কাজি, শেখ আবু সোহেল সহ অন্যান্য পরিচালক, আজিবন সদস্য, স্থায়ী সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit