বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী‘র উপর ‘‘ওপেন বুক এক্সাম’’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ নিয়ে রবিবার দিনব্যপি নানা আয়োজনে ‘‘এসো বঙ্গবন্ধুকে জানি’’ এবং ‘‘হৃদয়ে বঙ্গবন্ধু’’ এ শিরোনামে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী‘র উপর ‘‘ওপেন বুক এক্সাম’’ প্রতিযোগিতায় অংশ নেয়।  এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আবু তাহের ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক মোহন মিয়া, তোবারক হোসেন খোকন প্রমুখ। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি বিদ্যালয়, উপজেলা শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit