সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সুদানে বন্যায় ৫২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে বৃষ্টি ও বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।

সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিম জানিয়েছে, ‘শরৎ মৌসুমের শুরু থেকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৫২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।’

আবদেল রহিম বলেন, বন্যায় সুদানে ৫,৩৪৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২,৮৬২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় দেশটির উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীল নদ রাজ্য এবং দক্ষিণ দারফুর সুদান জুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ওসিএইচএ এর মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদান জুড়ে প্রায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 
সুদানে সাধারণত মে এবং অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। দেশটি প্রতি বছর মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এতে সম্পত্তি, অবকাঠামো এবং ফসল ধ্বংস হয়। 

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit