শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : জয়রথ ছুটছেই লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের। শনিবার রাতে ৫-২ গোলের জয় পেয়েছে তারা। পার্ক দ্য প্রিন্সেসে মঁপেলিয়ার বিপক্ষে আলো ছড়িয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পেও, তবে গোলের দেখা পাননি লিওনেল মেসি। ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। তবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা এমবাপ্পে পেনাল্টি মিস করে বসেন। তবে ৩৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন মঁপিলিয়ারের ফ্যালায়ে সাকু, এগিয়ে যায় পিএসজি।

৪৩তম মিনিটে ফের পেনাল্টি পায় পিএসজি। এবার পেনাল্টি নেন নেইমার, মিস করেননি তিনি। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। সাত মিনিট পর একটি গোল পরিশোধ করে মপেঁলিয়ারের ওহবি খাজরি। এমবাপ্পে গোল করেন ম্যাচের ৬৯তম মিনিটে, পিএসজি এগিয়ে যায় ৪-১ এ। ৮৮তম মিনিটে গোল করেন পিএসজির নতুন তারিকা রেনেটো সানচেজ। আর ম্যাচের যোগ করা সময়ে আরো একটি গোল পরিশোধ করে সফরকারী দল। ফলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-নেইমার-এমবাপ্পেরা। এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ রয়েছে পিএসজি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit