শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

‘লাপোর্তা ইডিয়ট, বার্সা হলো মাফিয়া’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় আসেন নেদারল্যান্ডের তারকা ফ্রেঙ্কি ডি ইয়ং। পরের বছরই এই মিডফিল্ডারের সাথে দুই বছরের চুক্তি বাড়িয়ে নেয় বার্সা। ২০২০ সালের অক্টোবরে বার্সার তখনকার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সিদ্ধান্তে চুক্তির সময়সীমা বাড়ান ডি ইয়ং। এখন সে চুক্তিকে অস্বীকার করছে ক্লাবটি। এমনকি ইয়ংকে পুরনো চুক্তিতে ফিরে যেতে লিখিত নোটিশ পাঠিয়েছে বার্সার বর্তমান পরিচালনা বোর্ড। এই বিষয়গুলো ভালো লাগছে না সাবেক ডাচ তারকা রাফাফেল ভ্যান ডার ভার্টের।

বার্সার বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তাকে ‘ইডিয়ট’ আখ্যা দিয়ে ভ্যান ডার ভার্ট বলেন, ‘তোমার টাকা নাই, তুমি কিভাবে খেলোয়াড় কিনো? এই লোকটা (লাপোর্তা) নিজেকে রাজা ভাবে। কিন্তু আমি মনে করি, সে কিছুটা ইডিয়ট। ’

kalerkantho

(রাফাফেল ভ্যান ডার ভার্ট)

ফ্যাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে বার্সার আচরণকে বাজে উল্লেখ করে ভার্ট বলেন, ‘আপনি কারো সঙ্গে এমন আচরণ করতে পারেন না। ডি ইয়ং কি খুব বেশি টাকা কামায়? তুমি চুক্তি করেছো, তোমার উচিৎ সেটা মানা অথবা সঠিক পন্থায় সেটি বাদ দেওয়া। কিন্তু এভাবে নয়। এই দলটি হলো মাফিয়া এবং তাদের শাস্তি হওয়া উচিৎ। ’

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit