শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

দীর্ঘ ত্রিশ বছর পর খাল দখলমুক্ত, খুশি স্থানীয়রা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছি খালের অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। দীর্ঘ ত্রিশ বছর পর এলাকার গুরুত্বপূর্ণ এই খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। উন্মুক্ত খালে আনন্দে মাছ ধরছেন তারা।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই খালের মধ্যে থাকা নেট-পাটা ও অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন। শ্রমিকরা খালের মধ্যে থাকা সকল নেট-পাটা ও অবৈধ বাঁধ অপসারণ করেন।

স্থানীয় আয়ান আহমেদ বলেন, “মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের। সরকারি খাল হওয়ার পরেও আমরা এই খালে কখনও নামতে পারতাম না, মাছ ধরতে পারতাম না। খাল দিয়ে এলাকার পানিও নামতে পারত না। প্রশাসনের পক্ষ থেকে খাল কাটায় এলাকার সবাই অনেক খুশি। সবাই মিলে খালে এখন মাছ ধরছে।”

হাবিবুর রহমান শিকদার নামের এক বৃদ্ধ বলেন, “এই খাল মুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। সাংবাদিকরা ২০-২৫ দিন আগে সরেজমিনে এসে নিউজও করে। তারপরও খাল অবমুক্ত হয়নি। আজ অবমুক্ত হয়েছে, আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে জয়গাছি খালের অবৈধ দখলের বিষয়টি নজরে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সাথে নিয়ে খালটির সকল বাঁধ অপসারণ করা হয়েছে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে বাগেরহাট সদর উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিয়ে বয়ে যাওয়া ৫ থেকে ৭ কিলোমিটার লম্বা জয়গাছি খালটি দীর্ঘ ত্রিশ বছর ধরে বিভিন্ন লোকের দখলে ছিল। খাল আটকে তারা মাছ চাষ করতেন।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit