সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সালমান রুশদির ওপর হামলাকে ভয়ংকর বললেন হোয়াইট হাউসের উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, লেখক সালমান রুশদির ওপর হামলা চালানো হয়েছে। নিউইয়র্কে শুক্রবার মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তার ঘাড়ে ও শরীরের অন্যান্য অংশে ছুরিকাঘাত করার ঘটনাটি ভয়ংকর। শুক্রবার টুইট বার্তায় তিনি আরো বলেছেন, তার দ্রুত আরোগ্য আমরা সবাই কামনা করছি। সেই সঙ্গে তাকে এত দ্রুত সাহায্য করার জন্য অনুষ্ঠানে উপস্থিত চমৎকার নাগরিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার শিকার ব্রিটিশ লেখক সালমান রুশদির শারীরিক অবস্থা ভালো নেই। বিবিসি জানিয়েছে, বর্তমানে তিনি লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) রয়েছেন এবং কথা বলতে পারছেন না। সালমান রুশদির এজেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, লেখকের এক চোখের দৃষ্টি চলে যেতে পারে। এ ছাড়া তার কলিজায় ছুরির আঘাত লেগেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। সিএনএন জানিয়েছে, ২৪ বছর বয়সী হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউ এলাকার বাসিন্দা। নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী দৌড়ে মঞ্চে উঠে রুশদির ওপর হামলা চালায়।

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, এসময় কিছু দর্শক দ্রুত মঞ্চের দিকে ছুটে যাচ্ছেন। সেখানে উপস্থিত লোকজন হামলাকারীকে থামাতে সক্ষম হয়েছেন বলে জানা যাচ্ছে। একজন চিকিৎসক যিনি হামলার পরপর শিটোকোয়া ইনস্টিটিউটিশনে সালমান রুশদীকে চিকিৎসা দিয়েছেন, তিনি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন,লোকজন চিৎকার করে বলছিল, এখনো তার পালস পাওয়া যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে।
সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit