শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে বাছাই পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে উঠেছে ইরান। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ হয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আসছে বিশ্বকাপের প্রধান স্বাগতিক। বিশ্বকাপের সিংহভাগ আয়োজন করা হবে সেই দেশেই। যুদ্ধ পরিস্থিতিতে সেই দেশে গিয়ে বিশ্বকাপে না খেলার কথা ভাবছে ইরান। শিগগিরই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণাও দিতে পারে ইরান, জানাচ্ছে তেহরান টাইমস।

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, বিষয়টি নজরে রাখা হবে। শনিবার ওয়েলসের কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, ‘আমি আজ সকালে ইরান নিয়ে যে খবর পড়েছি, আপনারাও একইভাবে পড়েছেন। আজ আমাদের একটি বৈঠক হয়েছে। বিস্তারিত মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে আমরা বিশ্বের সব বিষয় নিয়ে পরিস্থিতির অগ্রগতি নজরে রাখব।’

তিনি বলেন, ‘ওয়াশিংটনে ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব দল অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন। সব দল অংশ নেবে। আমরা সব সময়ের মতো তিনটি আয়োজক সরকারের সঙ্গে যোগাযোগ রাখব। সবাই নিরাপদ থাকবে।’বিশ্বকাপে ইরানের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে। ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচটি হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit