বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

টুঙ্গিপাড়ার ৭টি প্রকল্প পরিদর্শন করলেন এলজিইডির প্রধান প্রকৌশলী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৭টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। আজ শনিবার সকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলায় নব নির্মিত দুই লেন বিশিষ্ট লেবুতলা সেতু, ইউনি ব্লক সড়ক, বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত পাটগাতী লঞ্চঘাট ঘাটলা, টুঙ্গিপাড়া স্টিমার ঘাট ঘাটলা পরিদর্শন করেছেন। এছাড়া তিনি অডিটোরিয়াম, গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক ও উচ্চ  বিদ্যালয় ঘুরে ঘুরে দেখেছেন।

এ সময় এলজিইডির ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার, ফরিদপুর অঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম শহিদ, গোপালগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি মোঃ আবু ছায়েদ, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন সহ এলজিইডি’র পদস্থ প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit