বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করছে জনসন অ্যান্ড জনসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছর থেকে বিশ্বজুড়ে বাচ্চাদের ট্যালকম পাউডার তৈরি ও বিক্রি বন্ধ করতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন।যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধের দুই বছরেরও বেশি সময় পর এ ঘোষণা দেওয়া হলো। 

জনসন অ্যান্ড জনসনের এ বেবি পাউডারের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছেন নারীরা। তাদের অভিযোগ, এ ট্যালকম পাউডারে অ্যাসবেস্টস থাকে এবং তাদের ডিম্বাশয়ের ক্যান্সারের কারণ হয়।

তবে কোম্পানিটি এ পাউডারের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলছে, দশকের পর দশক স্বাধীন গবেষণা দেখিয়েছে এ পণ্য ব্যবহারের জন্য নিরাপদ।

কোম্পানিটি এক বিবৃতিতে বলে, ‘বিশ্বব্যাপী পোর্টফোলিও মূল্যায়নের অংশ হিসেবে আমরা কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার পোর্টফোলিওতে রূপান্তর করার বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েছি।’

কোম্পানিটি জানায়, কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে।

২০২০ সালে জনসন অ্যান্ড জনসন বলে, তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করবে। কেননা, মামলার পরিপ্রেক্ষিতে সেখানে তাদের পণ্যের চাহিদা কমে গিয়েছিল।

তখন তারা জানিয়েছিল, তারা যুক্তরাজ্য ও বিশ্বের অন্য দেশে এ পণ্য বিক্রি অব্যাহত রাখবে।

প্রায় ১৩০ বছর ধরে এ বেবি পাউডার বিক্রি করে আসছিল জনসন অ্যান্ড জনসন। যা কোম্পানিটির পরিবার-বান্ধব একটি ভাবমূর্তি তৈরি করেছে।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit