রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা ডেঙ্গুতে মৃত্যু ৩০৩, হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না : পরিবেশমন্ত্রী রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া সম্পন্ন আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভা শুরু হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : সুইস ব্যাংকে রাখা বাংলাদেশিদের টাকার বিষয়ে সরকার সুনির্দিষ্ট তথ্য চায়নি- সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের এমন বক্তব্য নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘তিনি (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত) মিথ্যা কথা বলেছেন। আমাকে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব বলেছেন। তারা আগেও আমাকে বলেছেন, তারা চেয়েছেন (সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে তথ্য)।

তারা (সুইজারল্যান্ড) কোনো উত্তর দেননি। আজকে আমি জিজ্ঞাসা করেছি, বাংলাদেশ ব্যাংক গভর্নরকে এবং সেই সঙ্গে নতুন অর্থ সচিবকে। মন্ত্রী বলেন, ‘‘বর্তমান গভর্নর আগে অর্থসচিব ছিলেন। তারা বলেছেন, না, আমরা আগে চেয়েছি। তারা কোনো রেসপন্ড করে নাই (জবাব দেয়নি)। আমি বলেছি, ‘আপনি এটি জানিয়ে দেন জনগণকে। কারণ এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না। ’’

পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গভর্নর সাহেব আগে বিবৃতি দিক। আমরা সেগুলো জানি। কিংবা অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিক। এরপর আমরা বলব। ’

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit