বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

ফের পেছাল এশিয়া কাপের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : চলতি মাসের ২৮ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেই আসরের জন্য দল ঘোষণার শেষ সময় ছিল ৮ আগস্ট। তবে বেশ কজন ক্রিকেটার ইনজুরিতে থাকায় আরও তিন দিন সময় নেয় বিসিবি। তবে সেই তিন দিন পরও ঘোষণা করা হয়নি বাংলাদেশের স্কোয়াড। বিসিবি সভাপতি নাজমুল হাসানের ধানমন্ডির কার্যালয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন বোর্ডের শীর্ষ কর্তারা। বৈঠক শেষে বোর্ড সভাপতি বলেন, ‘দলটা আমরা খুব সম্ভব আগামীকাল (শুক্রবার) দিয়ে দেবো বা সর্বোচ্চ পরশু দিন। আগামীকালকেই দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি।’

স্কোয়াড ঘোষণা না করলে পাপন জানিয়েছেন কারা খেলছেন না আসন্ন এশিয়া কাপে, ‘এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে তামিম টি-টোয়েন্টি খেলছে না। লিটন দাস, সোহান ও (ইয়াসির আলী) রাব্বি তিনজনই ইনজুরিতে। সুতরাং তিনজনই নেই আমাদের স্কোয়াডে।’

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করা সাকিব আল হাসানকে কড়া বার্তা দিয়েছেন পাপন, ‘সে (সাকিব আল হাসান) যদি বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল না করে তাহলে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই তার কোনো সম্পর্ক থাকবে না।’ তারমানে শুধু এশিয়া কাপ না, বাংলাদেশের ঘরোয়া এবং আর্ন্তজাতিক কোনো ক্রিকেটেই আর দেখা যাবে না সাকিবকে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit